মাগুরা শহরে পুজোর ভিড়

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক-

দিন গোনা প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গা প্রতিমা তৈরীর কাজ। ব্যস্ত শিল্পীরা। মণ্ডপের ভেতর থেকে আসছে হাতুড়ির ঠুক ঠাক শব্দ। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর মফস্বলের মাঠের ধারের কাশফুল জানান দিচ্ছে পূজা এসে গেছে। পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী। তাই দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে পরিবার পরিজনের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পরিবার পরিজন বা প্রিয় মানুষটির জন্য পছন্দের পোশাক বা উপহারটি কিনতে শহরের বিভিন্ন শপিংমলগুলোতে ভিড় জমাচ্ছেন তারা।

আজ মাগুরার বিভিন্ন শপিংমলগুলোতে সরেজমিনে দেখা যায়, শপিংমলগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ছিল উপচেপড়া ভিড়। পছন্দমতো পোশাক কেনার জন্য এক দোকান থেকে অন্য দোকানে ছুটে যাচ্ছেন ক্রেতারা। কেউবা কিনছেন নিজের জন্য আবার কেউ কিনছেন পরিবার-পরিজনের জন্য।

শপিংমলগুলোতে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরেই পূজা আসলেই কেনাকাটা করেন তারা। আর দুর্গাপূজা সব থেকে বড় ধর্মীয় উৎসব হওয়ায় পূজা নিয়ে সকলের মধ্যে থাকে বিপুল উৎসাহ উদ্দীপনা। তাই নিজেদের সাধ্যমত পরিবারে সদস্যদের জন্য কিছু না কিছু কিনছেন সবাই।

আর পূজার কেনাবেচা সম্পর্কে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতা সংখ্যা কম হলেও প্রত্যাশা অনুযায়ী পূজার কেনাবেচা হচ্ছে। সামনের দিনগুলোতে কেনাবেচা আরো বেশি জমবে বলেও তারা জানান।

-ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: