চলছে পূজার সাজসজ্জার শেষ মুহূর্তের বেচাকেনা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মঙ্গলবার থেকে ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে মাগুরার সকল পূজামণ্ডপ। পূজাকে ঘিরে সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রিতে জমে উঠেছে বাজার। দেবীকে বরণ করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আয়োজক পূজা কমিটিগুলো। রং তুলির আঁচড়ে দেবীকে সুনিপুণভাবে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরাও।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আয়োজক পূজা কমিটির কর্মীরা ভিড় জমাচ্ছেন শহরে। সংগ্রহ করছেন দেবীর মুকুট, অলঙ্কার, অস্ত্র, পুষ্পাঞ্জলির থালা, ঘট, প্রদীপসহ পূজা আনুষাঙ্গিক সব সরঞ্জাম।
দেবী দুর্গাকে বরণে নতুন শাঁখা, সিঁদুর ও আলতা কিনতে এখানে ভিড় করছেন নারীরা। বিজয়া দশমীতে মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মাতবেন ভক্তরা।
বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন নৌকায় চড়ে। ফলে ধরণীতে শস্য বৃদ্ধি পাবে। আর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটকে চড়ে।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। ৯ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) সায়ংকালে দেবীর বোধন ও ষষ্ঠীবিহীত পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর পর্যায়ক্রমে ১০ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) মহাসপ্তমী, ১১ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) মহাষ্টমী, ১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) মহানবমী এবং ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: