উৎসবমুখর আলোকদিয়া, ‘নবদূর্গা’ পূজা শুরু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

উৎসবমুখর পরিবেশে মাগুরার আলোকদিয়ার পুখরিয়া গ্রামের দে বাড়িতে অবস্থিত পুখরেশ্বরী মন্দিরে ব্যাপক আয়োজনে শুরু হয়েছে ৯দিনব্যাপী ‘নবদূর্গা পূজা’। স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষ ছাড়াও জেলাজুড়ে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে দে বাড়ির এই পূজাকে ঘিরে পুখরিয়া গ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ। তৈরি করা হয়েছে বড় বাহারি তোরণ। বর্ণিল আলোকসজ্জায় রঙিন আলোকিত রাতের আকাশ।

এবছর তৃতীয়বারের মত ৯ দিনের আনুষ্ঠানিকতা সমৃদ্ধ এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগের মধ্যে এটিই একমাত্র পূজা। অনেকের মতে হতে পারে দেশেরও একমাত্র।

বৃহস্পতিবার পূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পূজার আয়োজক মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক দে পরিবারের আনন্দ গোপাল দে জানান-  যেহেতু চন্ডি শাস্ত্রে মায়ের ৯টি রূপে ৯দিন ব্যাপী পূজার আয়োজনের কথা বলা আছে। তাই পরিপূর্ণ শাস্ত্রমেনে পূজা করতে গেলে এই নবদূর্গা পূজার আয়োজনই উত্তম। সেকারনে পরিপূর্ণ শাস্ত্র মেনে পূজা করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ‘নবদুর্গা পূজা’র আয়োজন করেছি। আমরা এই পূজা চালিয়ে যেতে চাই।

পূজার আনন্দ উপভোগ করার জন্য সকলকে নিমন্ত্রন জানিয়েছেন আয়োজক আনন্দ গোপাল দে ও মানিক লাল দে।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন হাজরাতলা শংকর বেদান্ত মঠের পুরোহিত স্বামী বিবেকানন্দ স্বরস্বতী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক পরিবারের সদস্য প্রদীপ কুমার দে, প্রনব কুমার দে, প্রবীর কুমার দে, প্রশান্ত কুমার দে, পল্লব কুমার দে প্রমুখ।

নবদূর্গা পূজা উপলক্ষে এলাকায় আগাম একটি পূজার আবহ তৈরী হয়। স্থানীয় বাসিন্দারা জানান- পূজার ৯দিনই প্রতিদিন প্রসাদ পান হাজারো ভক্ত। সেই সঙ্গে বাড়তি আনন্দ উপভোগ করতে পেরে তারা খুবই খুশি।

ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: