মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নতুন বছর ১৪৩৯ হিজরি। আগামী ১ অক্টোবর (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান।
সভায় তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১ অক্টোবর (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
Like this:
Like Loading...