মাগুরায় পাশবিকতার শিকার আট বছরের শিশু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা পৌরসভার আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আল হোসেন জানান। এ ঘটনায় পুলিশ ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে। ধর্ষণের শিকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। গাইনি চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও শিশুটির বাবার অভিযোগ, প্রতিবেশী ওই কিশোর দুপুর ১২টার দিকে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের আখখেতে নিয়ে ধর্ষণ করে। কিছু সময় পর শিশুটিকে কাঁদতে দেখেন স্থানীয় দুজন কৃষক। এ সময় ওই কিশোরকে পালাতে দেখেন তাঁরা। আহত শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, অভিযোগ পেয়ে কিশোরের মা-বাবাকে থানায় আনা হয়। পরে ওই কিশোর নিজেই থানায় এসেছে। সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: