মাদক প্রতিরোধের শপথ নিলো নহাটাবাসী

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র জয়-

‘মাদকাসক্ত ব্যক্তি যেমন সমাজের ক্ষতির কারণ হয়, তেমনি একটি পরিবারকে নিঃস্ব করে। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সমস্যা মাদক। মাদকের বিষাক্ত থাবায় আক্রান্ত হচ্ছে নতুন প্রজন্ম। আমাদের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। এটা আমাদের জন্য অশনিসংকেত। আমরা নিজেরা মাদক নিব না এবং অন্যকে মাদক নিতে দিব না, এই প্রতিশ্রুতিকে যদি নিজেরা মেনে চলি এবং বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি তবে দেশ, সমাজ ও জাতি অনেক দুরে এগিয়ে যাবে।’

আজ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে স্থানীয় ৫হাজারেরও বেশী মানুষ মাদক বিরোধী শপথ নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালীতে অংশগ্রহন করেন। এরপর সমাবেশে মাদক গ্রহণ না করা ও মাদক প্রতিরোধে সহযোগিতা করার শপথ  পাঠ করেন ।

দুপুরে নহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক বিরোধী এই শপথ বাক্য পাঠ করান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফরুকুজ্জামান, নহাটা আইডিয়াল গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়, আওয়ামীলীগ নেতা হারুন-অর-রশিদ, খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সাবু, চাকুলিয়া মাদ্রাসার সুপার আব্দুস শাকুর, নহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশে গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মাগুরা জেলা সংসদের শিল্পীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: