‘পরিবেশবান্ধব গৃহস্থালী পণ্য’- মাগুরার সুখ্যাতি দেশজোড়া

মাগুরানিউজ.কম:

জয় মিত্র –

বাঁশে’র তৈরী পরিবেশবান্ধব গৃহস্থালী পণ্য তৈরীতে মাগুরার সুখ্যাতি দেশজোড়া। শহরের মহিলা কলেজের পিছনে, আলমখালী, ইছাখাদা, বিনোদপুর, জগদলসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক ঋষি সম্প্রদায়ের লোক বসবাস করেন। এ সব গ্রামের প্রায় প্রতিটি ঘরেই তৈরি হয় বাঁশ ও বেত নির্মিত বিভিন্ন পণ্যসামগ্রী।

বাঁশের ঝাকা, ডোল, চালন, কুলা, দোলনা, বুক সেলফ, মোড়া প্রভৃতি তৈরি করে নিজেরাই বিভিন্ন হাটে ও মেলায় বিক্রি করে থাকেন। বাজারে এ সব পণ্যের বিপুল চাহিদাও রয়েছে।

মাগুরায় তৈরী এসব পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা এসে কিনে নিয়ে যান।

সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনাসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে মাগুরার বাঁশ শিল্প আরো এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: