দুর্গাপূজার মেলা, মাগুরায় মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মাগুরাতে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের সকলে মিলে তৈরী করছেন প্রতিমা। পাশাপাশি মেলার জন্য তৈরী করছেন হাড়ি-পাতিল, পুতুল, আম, জাম, কাঠালসহ নানান রঙের জিনিসপত্র। তাদের একটাই লক্ষ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলায় এসব তৈরী জিনিস বিক্রি করা।

দুর্গাপূজা এলেই বেড়ে যায় এ শিল্পের সাথে জড়িতদের ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরীর কাজ। পাশাপাশি পূজা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসবে মেলা। সেখানে বিক্রির জন্য বাড়িতে মহিলারা তৈরী করছে হাড়ি-পাতিল, পুতুল, আম, জাম, কাঁঠালসহ নানান রঙের খেলনা।

মৃৎশিল্পী প্রিতম পাল বলেন, শারদীয় দুর্গাপূজা এলে আমাদের কর্মব্যস্ততা বাড়ে। এতে আমরা সারা বছরের জীবন নির্বাহের আয়ের অনেকটা উপার্জন করে থাকি। ৪/৫ জনের এক একটি দল এই পূজার সময় ৭ থেকে ৮টি পর্যন্ত মন্ডপে প্রতিমা তৈরী করে থাকি। এক-একটি প্রতিমা তৈরী করতে প্রকার ভেদে ১৫ হাজার থেকে শুরু করে ৪০/৫০ হাজার টাকাও আমরা পেয়ে থাকি।

মৃৎশিল্পী অমর কুমার পাল জানান, সারা মাস হাঁড়ি-পাতিল, সরা-কলস, খোড়া, দোনাসহ বিভিন্ন ধরনের মাটির সামগ্রী তৈরি করা হলেও পূজা এলে প্রতিমা তৈরীর কাজ বেশি করা হয়। এ থেকে যা আয় হয়, তাই দিয়েই সংসার চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: