মাগুরানিউজ.কম:
আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন নিশ্চিন্তপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)।
হাসপাতালে উপস্থিত স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি ধানক্ষেতে বৃষ্টির মাঝে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন নামের ওই দুই যুবক। এ সময় প্রচন্ড শব্দে তাদের উপর বজ্রপাত হয়। এতে তারা দুজনই মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ করিম তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময় ওই গ্রামে বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন বজ্রপাতে আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।


