মাগুরানিউজ.কম:
আভাসটা রবিবারই পাওয়া গিয়েছিল। রবিবার সন্ধার পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মাগুরা শহরের অনেক এলাকায় পানি জমে যায়। সোমবারও দিনভর অঝোরে ঝরল বৃষ্টি।
ভারী বৃষ্টিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মমুখী মানুষেরা চরম ভোগান্তি পড়েন। অনেককেই কাক ভেজা হতে হয়। বৃষ্টিতে অনেক এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বৃষ্টির সুযোগ নেন অটো ও রিকশাচালকরা। ক্ষেত্র বিশেষে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয় শহরবাসীকে।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে। ভারিবর্ষণের এই ধারা আরও দু’দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


