মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উপলক্ষে সোমবার শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ১০টায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজাসহ জেলার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা অংশ নেন।
পুর্নমিলনী উপলক্ষে বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের সাবেক তারকা ফুটবলার ও মাগুরার প্রাক্তন ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ।


