মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
গোলাপজাম আমাদের দেশের একটি অপ্রচলিত ফল । দেখতে সুন্দর অবয়ব, ফিকে হলুদ কিংবা হালকা গোলাপী রঙ, মিস্টি স্বাদ,রসালো এবং গোলাপ ফুলের সুগন্ধযুক্ত ফলটি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে রয়েছে।
এই ফলে প্রায় সব ধরণের পুষ্টি উপাদানই বিদ্যমান । মাঝারি আকারের এই ফলগাছ প্রায় ৫০-৬০বছর পর্যন্ত বাঁচে । ফলটির আদি নিবাস দক্ষিন-পূর্ব এশিয়াও মালায়া। সেখান থেকে ভারতীয় উপমহাদেশে আসে। এখন বাংলাদেশ, ভারত, ফিলিপিন, চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশে দেখা যায়। গাছ দীর্ঘদিন বাঁচে (প্রায় ৪০/৫০ বছর) এবং ফল দান করে। গাছ মাঝারী আকৃতির। গাছ লাগানোর ২/৩ বছর পর থেকেই ফল সংগ্রহ করা যায়।
গোলাপজাম গাছে মাঘ-ফাল্গুন মাসে ফুল আসে এবং জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে।

