মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের গাংনী দক্ষিন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। কয়েকদিনের প্রবল বর্ষণে পুরো স্কুল মাঠ পানিতে ডুবে আছে। সেখানে পাঠ জাগ দেয়া হয়েছে। জলাবদ্ধতায় স্কুলে যাতায়াতের জন্য বাঁশের সরু সাঁকো রাখা আছে। কিন্তু প্রতিদিনই শিক্ষার্থীরা পানিতে হাবুডুবু খাচ্ছে। ছবিতে পানিতে হাবুডুবু খাওয়া এক শিশু শিক্ষার্থীকে তুলতে পানিতে নেমেছে আরেক শিশু শিক্ষার্থী।


