বাঁশের ঝাকা, ডোল, চালন, কুলা, দোলনা, বুক সেলফ, মোড়া প্রভৃতি তৈরি করে নিজেরাই বিভিন্ন হাটে ও মেলায় বিক্রি করে থাকেন। বাজারে এ সব পণ্যের বিপুল চাহিদাও রয়েছে।
মাগুরায় তৈরী এসব পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা এসে কিনে নিয়ে যান।
সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনাসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে মাগুরার বাঁশ শিল্প আরো এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


