মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজার সংলগ্ন ব্রিজটি হুমকির মুখে রয়েছে। বুধবার সকালে হঠাৎ ব্রিজ এর এক পাশের মাটি ধসে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
স্থানীয়রা জানান, মাগুরা থেকে মহম্মদপুরের সড়কের বেথুলিয়া বাজারে অবস্থিত ব্রিজটির দক্ষিণ পাশের কিছু অংশ বুধবার ধসে পড়ে। এ অবস্থায় ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই বিভিন্ন মালবাহী ছোট-বড় যানবাহন ও মানুষ চলাচল করছে। বর্তমানে স্থানীয় উদ্যোগে ধসে যাওয়া অংশে গাছের ডালে লাল কাপড় বেঁধে চলাচলকারীদের সাবধান করা হয়েছে। দ্রুত মেরামত করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী


