মাগুরানিউজ.কমঃ
কাগজে কলমে মাগুরা সদর হাসপাতাল ২৫০ শয্যা হলেও প্রকৃত অর্থে এই হাসপাতাল থেকে মাগুরাবাসী এখনো পাচ্ছেননা আধুনিক কোন স্বাস্থ্যসেবা। বেড সংকট, অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা নিত্যদিনের সঙ্গী।
এদিকে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। মাগুরার সিভিল সার্জন ডা: মো: সাদউল্লাহ বলেন, ৩০ জুনের মধ্যে নতুন ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করার কথা থাকলেও এখনো হস্তান্তর করেনি গণপূর্ত বিভাগ মাগুরা। এছাড়া নতুন ভবনে অনেক ধরনের আধুনিক স্বাস্থ্য যন্ত্রপাতি বসানোর কাজও বাকী রয়েছে বলে তিনি জানান।
এই ব্যাপার জানতে গণপূর্ত বিভাগ মাগরার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু বলেন, হাসপাতালটির লিফট এই মাসের মধ্যেই ইতালি থেকে জাহাজে করে বাংলাদেশ বন্দরে পৌছানোর কথা রয়েছে। এছাড়া ডিপ টিউবয়েলসহ অন্যান্য যে কাজগুলো বাকী রয়েছে তার জন্য বর্ধিত টাকার দরকার। এই ব্যাপারে হেড কোয়ার্টারে যোগাযোগ করা হয়েছে।
২৫০ শয্যা হাসপাতালের কার্যত সুবিধা কবে পাবে এমন প্রশ্ন করা হলে তিনি আশা প্রকাশ করেন চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ভবনটি হস্তান্তর করা যাবে।
মাগুরাবাসীর প্রত্যাশা করেন, ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু হলে স্বাস্থ্য সেবা ভোগান্তি থেকে মানুষ অনেকটাই মুক্তি পাবে।


