মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে অলিম্পিক ডে রান ও আলোচনাসভা করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অলিম্পিক রান বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ অন্যরা। এ সময় বক্তারা নতুন প্রজন্মকে ক্রীড়ায় নিবেদিত হওয়ার আহ্বান জানান।


