মাগুরানিউজ.কমঃ
আজ ২৬ জুন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বা মাদকবিরোধী দিবস। মাদকসেবন, পরিবহণ, পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর বিশ্ব জুড়ে দিবসটি পালন করা হয়।
“শিশু ও যুবাদের মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ”এই প্রতিপাদ্যে আজ মাগুরাতেও মাদকের বিরুদ্ধে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ছবিতে মাদকবিরোধী শোভাযাত্রা।


