মাগুরানিউজ.কমঃ
আজ সারাদিন আকাশ মেঘলা ছিল। বৃষ্টিপাত কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন দিনভর পানিতে বন্দী হয়ে পড়া শহরবাসী। আজ সকাল থেকেই বৃষ্টি ছিলোনা। হটাৎই দুপুরে কালো মেঘে ঢেকে যায় সারা শহর। চারদিক অন্ধকার হয়ে পড়ে। ৩টার পর থেকে শুরু হয় আবারো প্রবল বর্ষণ। কালো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে বিরতিহীন।
গত কয়েকদিনের প্রবল বর্ষণে ইতিমধ্যেই মাগুরা শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় পানি জমেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোসহ পাড়া মহল্লার রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কোন কোন এলাকায় কাদা আর পানি মিলে একাকার হয়ে সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তির।


