মাগুরানিউজ.কমঃ
এলাকাবাসীর আহবানে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মাগুরা শহরের কাউন্সিল পাড়া এলাকা পরিদর্শন করেছেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। এরপর তিনি এলাকাবাসীর সাথে তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন।একই সাথে তিনি নাগরিকদের সমস্যা ও সম্ভবনায় সর্বাত্মকভাবে পাশে থাকার ও সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তার সাথে ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তানজিরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী খান আবুল হোসেন, শরীফ আজিজুল হাসান মোহন, কামরুজ্জামান চপল, নান্নু খানসহ বিশিষ্টজনেরা মেয়র কে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়ে এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও চাহিদা লিখিত আকারে মেয়রের কাছে জমা দেন।


