মাগুরানিউজ.কমঃ
গত ৩/৪ দিন ধরে শুরু হয়েছে প্রচন্ড কুয়াশা। কনকনে শীত আর হিমেল হওয়ায় কাবু হয়ে পড়েছে মধুমতি চরের খেটে খাওয়া মানুষজন। এই শীতে ঘর থেকে বের হতে পারছেনা তাই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককেই।
শীতবস্ত্রের অভাবে গ্রামাঞ্চলের অসহায় মানুষজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে প্রচন্ড ঠান্ডায় শিশু ও বয়োজৈষ্ঠ্য লোকজন সর্দি, জ্বর, কাশি. ডায়রিয়া. নিউমোনিয়া. হাপানিসহ শীতকালীন নানা অসুখে আক্রান্ত হচ্ছে।


