মাগুরাতে ঘরে ঘরে পিঠা, বাড়ি বাড়ি নিমন্ত্রণ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক –

পিঠা-পায়েস খাওয়ার জন্য শীতকাল সব সময়ই বাঙালির প্রিয় সময়। এই সময়ই গ্রামে গ্রামে ধুম পড়ে পিঠা খাওয়ার।

প্রতিবছরের মতো এ বছরও মাগুরার গ্রামে গ্রামে চলছে শীতের পিঠা উৎসব। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত চলে এই উৎসব। উৎসবে নতুন মাত্রা যোগ করে জামাই দাওয়াত উৎসব। বাড়ি বাড়িতে দাওয়াত দেওয়া হয় মেয়ের জামাইদের। আর তাঁদের সৌজন্যে চলে পিঠা-পুলি বানানো।

খুব সকালে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা, সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করা আর এই গুড় বিভিন্ন পিঠা-পায়েসের সঙ্গে ব্যবহার করেন স্থানীয়রা। নতুন ধানের চাল ঢেঁকিতে গুঁড়ো করা হচ্ছে। সব বাড়িতে ঢেঁকি না থাকলেও যেসব বাড়িতে ঢেঁকি আছে সে বাড়িগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন গৃহিণীরা।

পিঠা তৈরির সময় বাড়ির শিশু থেকে বৃদ্ধরা পর্যন্ত বসে থাকেন চুলার পাশে। গরম গরম পিঠা খেতেই আগ্রহ সবার। ধনী থেকে শুরু করে দরিদ্র সব বাড়িতেই চলে সাধ্যমতো পিঠা তৈরির উৎসব।

এসব পিঠার মধ্যে রয়েছে ভাপা, পাটিসাপটা, ঢাকুন পিঠা (সরা পিঠা), দুধপুলি, কুলসি পিঠা, পাকান পিঠা (তেলে ভাজা), হাতে কাটা সেমাই, নকশি পিঠা, ফুল পিঠা, কাটা পিঠা, মুঠো পিঠা ইত্যাদি।

এই সময়ে শহর থেকে আত্মীয়রাও গ্রামে ছুটে আসে এ পিঠা খাওয়ার উৎসবে যোগ দিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: