মাগুরানিউজ.কমঃ
৪১ তম তাহের দিবসের ডাক উপলক্ষে শুক্রবার মাগুরায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ারদার, আশরাফ আলি, মশিয়ার রহমান, সফিকুল ইসলাম গোর্কিসহ আরো অনেকে।
বক্তারা জঙ্গীবাদ এবং স্বাধীনতার চেতনা বিরোধীদের বয়কটের আহবান জানিয়ে বক্তব্য রাখেন।


