মাগুরানিউজ.কমঃ
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥ কবি গুরুর লেখনির মতোই আজ মাগুরার আকাশের চিত্র।
এই ঝিরি ঝিরি বৃষ্টি। কিছুক্ষণ মুষল ধারায়। তারপর বিরতি। ফের এই মেঘ এই বৃষ্টি। আজ শ্রাবণে বৃষ্টির এমনই ক্ল্যাসিক্যাল ছন্দ চোখে পড়ছে, মনেও ধরেছে। মনে হচ্ছে ঋতুর নিসর্গ। এবার বর্ষার রেশ ধরে নিয়েছে শ্রাবণ। আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে … এমন সুরে রিমঝিম তালের মিষ্টি সুরের শ্রাবণ। নদী তীরে মেঘ মাদলের পাল তুলে এসেছে শ্রাবণের তরী।


