মাগুরানিউজ.কমঃ
আজ সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা শহর থেকে ৩শত পিচ ইয়াবাসহ মোঃ তুহিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাগুরা সদর থানার উপ পরিদর্শক টিটো সরকার। মাদক ব্যবসায়ী মোঃ তুহিন যশোরের বেনাপোল থানার গয়রা গ্রামের মৃত মতিয়ারের ছেলে।
উপ পরিদর্শক টিটো সরকার জানান, গ্রেফতাকৃত মোঃ তুহিন অনেক দিন ধরেই মাগুরা শহরে মাদক সরবরাহ করে আসছিল। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সম্প্রতি মাগুরা জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে মাদকের বিরুদ্ধে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।


