মাগুরানিউজ.কমঃ
ঝুম বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে সবারই মন চায়। নাগরিক এই ব্যস্ত জীবনে সেই স্বপ্ন অনেকটাই অধরা থেকে যায়। তবুও আজ শুক্রবারের বৃষ্টিস্নাত বাজারে মাগুরা শহরবাসীর পছন্দের তালিকায় রয়েছে ইলিশ আর সঙ্গে অবশ্যই খিচুরি তেমনটাই জানিয়েছেন বাজারে আসা একাধিক মানুষ।
বৃষ্টির দিনে ধনী-গরিব সবারই ইলিশের প্রতি থাকে বিশেষ দুর্বলতা। আজও এর ব্যতিক্রম কিছু কম নয়।


