মাগুরানিউজ.কমঃ
বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি। প্রায় সারা বছরই এটি ফলে। তাই একে বারোমাসি সবজিও বলা যায়। তবে গ্রীষ্মকালে এর ফলন ভালো হয়। বরবটি চাষ বদলে দিয়েছে মাগুরার অনেকে কৃষকের ভাগ্য। চলতি মৌসুমে বরবটির ফলন ভাল হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার মুল্যও ভাল পাওয়ায় খুশি কৃষকরা।
এবার হাইব্রিড বরবটি চাষ করা হয়েছে বেশি। কৃষক শাহাদাত হোসেন ও আরিফ হোসেন বলেন, আমরা গত কয়েক মাস বরবটি বিক্রি করছি। গত বছরের তুলনায় এবার দামটাও ভালো পাচ্ছি।


