মাগুরাতে মাছের চাহিদা শতভাগ পূরণে ব্যাপক উদ্যোগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে মাগুরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাস জানান, মাগুরাতে মাছের চাহিদা শতভাগ পূরণে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে জেলার মাছের চাহিদা শতভাগ পূরণের মত উৎপাদন সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জেলায় মোট মাছের চাহিদা ১৮ হাজার ১৩১ মেট্রিকটন। এর মধ্যে গত মৌসুমে মাছ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭ মেট্রিকটন। ঘাটতি ছিল ২ হাজার ৮৩ মেট্রিকটন। এ ঘাটতি মোকাবেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর ফলে প্রতি বছর মাছের উৎপাদন  বৃদ্ধি পাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাস, মৎস্য বিভাগের সিনিয়র সহকারি পরিচালক মো: ইকবাল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: