বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিশুদের মাগুরার পুলিশ সুপারের উপহার

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার পুলিশ সুপার জনাব মুনিবুর রহমান মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিশুদের খেলাধূলার জন্য একটি টেবিল টেনিস বোর্ড উপহার দিলেন। রবিবার দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের জন্য এ উপহারের ঘোষণা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ রোস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মাখন, সহ সভাপতি আবুল হোসেন খানসহ অন্যরা।

এ সময় পুলিশ সুপার স্কুলের ক্লাসরুম ঘুরে দেখেন ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের নিজস্ব স্থায়ী কার্যালয় ও অন্যান্য উন্নয়ন মূলক কাজে সহযোগিতারও আশ্বাস দেন।

উল্লেখ্য, এ বছর জুন মাসে জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক টেবিল টেনিস প্রশিক্ষণে এ বিদ্যালয়ের ৮ শিশু অংশ নেয় এবং তারা কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করে। স্কুলে বর্তমানে ৫৩ জন শিশু নিয়মিত শিক্ষাগ্রহন করে থাকে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: