মাগুরানিউজ.কমঃ
স্বপ্নের রেল সুবিধার দ্বারপ্রান্তে মাগুরা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তে সৃষ্টি হলো নতুন এক সম্ভাবনাময় অধ্যায়ের। দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত স্বপ্নের রেল সুবিধার আওতায় মাগুরাকে যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষনা হওয়ায় মাগুরাবাসী বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে।
কৃতজ্ঞতা জানিয়েছেন মাগুরার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরকে, যার অসীম প্রচেষ্টায় মাগুরাবাসীর প্রাপ্তির খাতায় জমা হলো রেল সুবিধা।
আজ ১৫ জুলাই মাগুরা সদরের রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক এমপি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার মাগুরাবাসীর স্বপ্নের রেল সুবিধার বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করেছেন।
রেল সুবিধা শুধু মাগুরার ভাগ্যোন্নয়নেই নয়, বৃহৎ এলাকার জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। দ্রুতই বদলে যাবে এলাকার অর্থনৈতিক সামাজিক পেক্ষাপট।


