মাগুরানিউজ.কমঃ
আজ ১৫ জুলাই ২১ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। মাগুরাতে নানা শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা আর ভালবাসায় উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও মিষ্টি মুখের আয়োজন করো হয়।
শনিবার দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
প্রেসক্লাব সভাপতি মিহির লাল কুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।
আলোচনাসভা পরিচালনা করেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। স্বাগত বক্তব্য রাখেন এটিএনবাংলা-এটিএন নিউজের মাগুরা প্রতিনিধি মৌটিসা রায় চৌধুরী।
সবশেষে কেক কেটে ও মিষ্টিমুখ করে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।



