মাগুরায় ব্যাগিং পদ্ধতিতে পেয়ারা আবাদ, যাচ্ছে ঢাকায়

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-

মাগুরায় জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাগিং পদ্ধতিতে কীটনাশক ও ফরমালিনমুক্ত পেয়ারার আবাদ। থাই-৫ জাতের বারোমাসি এই পেয়ারা চাষে লাভবান হচ্ছেন কৃষক। বাজারেও এই পেয়ারার চাহিদা বেশ। ভাল ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

জেলার বিভিন্ন মাঠেই এখন  থাই-৫ জাতের বারোমাসি পেয়ারার প্রচুর আবাদ দেখতে পাওয়া যায় । কৃষি বিভাগের হিসাব মতে, জেলার প্রায় ৫০০ হেক্টর জমিতে এই পেয়ারা চাষ হচ্ছে। এখানকার মাটি ও আবহাওয়া  উপযোগী হওয়ায় দিনদিন বাড়ছে এর চাষের পরিধি।

গাছে গুটি মাঝারি আকারে আসার পরই পলিথিনের ব্যাগে ঢেকে ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন করায় কীটনাশকের প্রয়োজন হয় না। ফলে বিষমুক্ত সুস্বাদু এ পেয়ারা চাহিদাও প্রচুর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালক পার্থ প্রতীম সাহা জানান, বাংলার আপেল নামে পরিচিত এ পেয়ারা অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন। এর ব্যাপক উৎপাদন পুষ্টি চাহিদা পূরণ করছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও এটি ভাল ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: