মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের দোয়ারপাড় বাঁশতলা মোড়ে অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান। বুধবার তিনি এ বিশেষ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রোস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মাখন, সহ সভাপতি আলি আখতারসহ অন্যরা।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। প্রতিবন্ধী শিশুরা জেলা প্রশাসককে কদম ফুল উপহার দিয়ে বরণ করে নেন।
জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের উন্নয়নে করনীয় ও এখানে কর্মরত শিক্ষক কর্মচারিদের সমস্যা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।


