মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার আহবায়ক কমিটি বুধবার অনুমোদন করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ মহম্মদ টুটুল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ সালাউদ্দিনকে আহবায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়েছে।


