মাগুরানিউজ.কমঃ
বর্ষাবরণ উপলক্ষে মাগুরা শহরের দোয়ারপাড়ের কারিকরপাড়া এলাকায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। এতে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলের ছয়টি লাঠিয়াল দল অংশ নেয়।
লাঠিখেলা দেখতে বিপুল দর্শকের সমাগম ঘটে। কাশি, বাঁশি আর ঢোলের তালে তালে লাঠিয়ালদের কসরত মুগ্ধ করে দর্শকদের। পরে সব লাঠিয়ালদের পুরস্কৃত করা হয়।


