খুলনায় আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা রবিবার (৯ জুলাই) জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। বেলা সোয়া ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। সভাকে ঘিরে মিলন মেলা বসেছে তৃণমূল আওয়ামীলীগ নেতাদের। কেন্দ্রীয় আওয়ামীলীগ এর আয়োজক।

প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্ব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানীত অতিথি শেখ হেলাল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি, আবু সাইদ আল মাহমুদ এমপি। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, বিভিন্ন উপজেলা ও ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জেলা এবং উপজেলা আ’লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে সভা এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। নিরাপত্তার অংশ হিসেবে জেলা স্টেডিয়ামের তিনটি গেটে বসানো হয়েছে আর্চওয়ে। এই আর্চওয়ের মধ্যে দিয়ে প্রত্যেক প্রতিনিধিকে সভাস্থলে পৌছাতে হয়েছে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে বাইরে বসানো হয়েছে ৩২টি ক্লোজড সার্কিট ক্যামেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: