বিশেষ প্রতিবেদক-
মাগুরায় ট্রাক চাপায় সুমন (২২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত সুমন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের আরোজ আলী মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুরে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সুমন মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে নসিমন চালিয়ে মাগুরার দিকে আসছিলেন। নসিমনটি হাটগোালপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক সুমনের নসিমনটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।


