সুখবর মাগুরা- প্রথম ডিজিটাল ভূমি অফিসের যাত্রা শুরু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

প্রথম ডিজিটাল ভূমি অফিসের যাত্রা আজ শুরু হলো। ডিজিটাল ভূমি অফিসের যে ধারনার বাস্তবায়ন ঘটানো হয়েছে তা মাগুরাতে প্রথম এবং সম্ভবতঃ দেশেও প্রথম। আজ বিকালে মাগুরার জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক আতিকুর রহমান জানান- ৫১টি উদ্বাবনী সেবার সমন্বয়ে এ ধরণের উদ্যোগের বাস্তবায়ন জেলায় তো বটেই দেশে আর কোথাও আছে বলে তার জানা নেই। মাগুরা সদর উপজেলা ভূমি অফিসকে একটি আধুনিক, জনবান্ধব ও মডেল ভূমি অফিস হিসেবে গড়ে তুলছেন দায়িত্বরত এসি ল্যান্ড জাকির হোসেন। এ ধরণের কার্যক্রম দেশব্যাপি ছড়িয়ে দিতে পারলে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্রই পাল্টে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাগুরা সদর উপজেলা এসি ল্যান্ড (সহকারি কমিশনার) জাকির হোসেন জানান- উপজেলার ভূমি ব্যবস্থাপনাকে জনগণের কাছে আরো সহজ ও দূর্ণীতিমুক্ত করতে ২টি অ্যাপস তৈরী করা হয়েছে। ভূমির পাঠশালা ও ভিপি ও খাস জমি চেকার নামে এই অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোন স্থান থেকে ভূমি সংক্রান্ত আইন কানুন ও মাগুরা সদর উপজেলার অর্পিত সম্পত্তি ও খাস জমি সংক্রান্ত তথ্য পেতে পারবেন জনগণ। এছাড়াও কল ইওর এসি ল্যান্ড, বায়োমেট্রিক হাজিরা, স্কাইপের মাধ্যমে দূরবর্তী ইউনিয়নে গণ শুনানী, সততা স্টোরসহ বিভিন্ন ধরণের ৫১টি উদ্বাবনী সেবার সমন্বয় রয়েছে এই উদ্যোগে।

এরমধ্যে সবচেয়ে আকর্ষনীয় সেবাটি হচ্ছে ভূমি অফিসের নিচতলায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে ডিজিটাল কলিং বেল। ‘কল ইওর এসি ল্যান্ড’ নামের এ কলিং বেল চাপলেই এসিল্যান্ড নিজেই আসবেন প্রতিবন্ধী ব্যক্তিকে সেবা দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: