বস্তিবাসীদের মাগুরা নিউজের কম্বল সহায়তা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের সহায়তায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে মাগুরানিউজ.কম। আজ বিকাল ৫টায় শহরের সৈয়দ আতর আলী সড়কে মাগুরা নিউজ কার্যালয়ের সামনে ভাসমান ও শহরের বস্তিতে বসবাসকারী শতাধিক পরিবারের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পদে সদ্য বিজয়ী বাবু পঙ্কজ কুমার কুন্ডু নিজ হাতে এসময় উপস্থিত বস্তিবাসীদের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এপিপি এ্যাড. রতন কুমার মিত্রসহস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন

‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা, দেশের কৃতি দন্ত চিকিৎসক ও মাগুরা জেলা ডেন্টাল সার্জন এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র’র সহযোগীতায় ভাসমান ও শহরের বস্তিতে বসবাসকারী সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।

পঙ্কজ কুমার কুন্ডু তার প্রতিক্রিয়ায় বলেন, মাগুরাকে এগিয়ে নিতে মাগুরা নিউজের অবদান শুরু থেকেই প্রশংসনীয়।মাগুরার অসহায় শীতার্ত মানুষদের সহায়তায় কম্বল বিতরণে মাগুরা নিউজের মহতী কর্মকান্ডের সাথে থাকতে পেরে আমি আনন্দিত।

mnপঙ্কজ কুমার কুন্ডু আরও বলেন, সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা মাগুরার অসহায় মানুষদের সহযোগীতায় এগিয়ে আসুন। সকলের মিলিত প্রচেষ্টায় এবারের শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: