রূপালি ইলিশে বাঙ্গালী’র স্মরনীয় ২০১৬

মাগুরানিউজ.কমঃ
mnরাজীব মিত্র জয় –
‘বড় বড় ইলিশ, খাইতে মজা-দামে কম, দেইখ্যা-শুইন্যা-বাইছ্যা লন, শ্যাষ  হইলে পাইবেন না’ ইত্যাদি স্লোগানে বিদায়ী বছরে মাগুরাসহ দেশজুড়ে মাইকিং করে ইলিশ বিক্রি হয়েছে। অনেকদিন
উৎপাদন বেশি হওয়ায় ছিল ইলিশের প্রাচুর্য। বিদায়ী বছরে সারাদেশেই ইলিশের সরবরাহ ছিলো ব্যাপক।

জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় সারা দেশেই এ নিয়ে উচ্ছ্বাস চলেছে বলা যায়। আগের বছরগুলোর তুলনায় দাম কম হওয়ায় মধ্যবিত্তের ঘরেও চলেছে ইলিশ খাওয়ার ধুম।

জেলেরা বলেছেন, ১৯৯১ সালের পর এই বছরই সবচেয়ে বেশি ইলিশ আহরণ করা হয়েছে।

ইলিশ ব্যবসায়ীরা জানিয়েছেন, বিগত ৫ বছরের মধ্যে ইলিশের দাম এবারের মত কমেনি। আর ষাটের দশকের পর এবারের মতো ইলিশও জালে ধরা পড়েনি। যে কারণে এবার ইলিশ খেতে পেরেছে প্রায় সব শ্রেণি পেশার মানুষ।

মা-ইলিশ সংরক্ষণের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করার সিদ্ধান্ত ‍গৃহীত হওয়ার কারণেই এ সাফল্য এসেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: