মাগুরানিউজ.কমঃ
বৃহস্পতিবার সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ফলাফল ভালো হওয়ায় খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ফল পেয়ে স্কুলে সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে ক্ষুদে শিক্ষার্থীরা।
জেএসসির ফলাফলে যশোর বোর্ডে শীর্ষ স্থান পেয়েছে সাতক্ষীরা জেলা, তলানীতে মাগুরা জেলা।
৯৮ দশমিক ১৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে সাতক্ষীরায়।
মাগুরায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ।


