মাগুরায় দুই মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় বিশেষ অভিযানে মাগুরা শহরের বাটিকাডাঙ্গা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আবুল হোসেন কাজল (৪৫) নামে আটককৃত ওই মাদক ব্যবসায়ী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বাটিকাডাঙ্গা মসলা গবেষণা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ আবুল হোসেনকে গ্রেফতার করে। আবুল হোসেন (৪৫) নামে আটককৃত ওই মাদক ব্যবসায়ী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

অপর ঘটনায় শিবরামপুর এলাকায় অপর এক অভিযানে শনিবার মাদক ব্যবসায়ী শাহিনা বেগম (২৬) কে ০৬(ছয়) বোতল ফেন্সিডিলসহ ধৃত করে মাগুরা জেলা পুলিশ। আটককৃত শাহিনা বেগম মাগুরা শিবরামপুরের সুমন শেখের স্ত্রী।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম বলেন, তারা পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: