মাগুরানিউজ.কম:
এখন আম, কাঁঠাল, জাম প্রভৃতি রসালো ফলের মওসুম। এসব ফল ছোটবড় সবার অতিপ্রিয়। গাছে কাঁঠাল, আম, কলা, ইত্যাদি ফল পাকলেও বাদুড়, কাকসহ অনেক পাখিতে খায়। বিশেষত কাঁঠাল গাছে পাকলে বাদুড়, কাকসহ শেয়াল, কাঠবেড়ালি সবার আগে টের পায় এবং পাকা কাঁঠালে ভাগ বসায়।
খাওয়ার ব্যাপারে সতর্কতা-
গ্রামের অনেকে না বুঝে কাকপক্ষী বা বন্যজন্তুতে মুখলাগানো ফল বাড়িতে এনে সবাই মিলে খেয়ে ফেলেন। এটা যে কত ভয়ানক হতে পারে কেউ চিন্তাও করেন না। বুঝতে যখন পারেন, তখন অনেক ক্ষতি হয়ে যায়।
এছাড়া বাগানে বা গাছতলায় পড়ে থাকা পাকা ফলে মাছি বসে, অনেকরকম পোকামাকড় মুখ দেয়। এ ফল কুড়িয়ে খেলে নানাবিধ অসুখ বা জীবাণু দ্বারা আক্রান্ত হবার আশঙ্কাতো থাকেই। তবে ফল যদি অক্ষত থাকে তাহলে ভালোভাবে ধুয়ে নিয়ে খেলে সাধারণত সমস্যা হবার কথা নয়।


