মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আজ দিনভর চলছে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাতভর একটানা বৃষ্টি নেমেছে মাগুরাতে। বৃষ্টিতে শহরবাসীর মধ্যে যেন এসেছে স্বস্তি।
কিন্তু এই বৃষ্টি যেমন স্বস্তি নিয়ে এসেছে, তেমনি কাজের খাতিরে যারা বাইরে ছিলেন, তাদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। ফলে ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রীসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ।


