ভোটের আমেজে ঈদ- সস্তা কথায় চিঁড়া ভিজবে না!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

ভোটের এখনো বছর দেড়েক বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ছায়া প্রচারণা। ঈদকে কেন্দ্র করে ভোট রাজনীতি এখন চাঙ্গা। বেশির ভাগ নেতাই এবার ঈদ করছেন নিজ নির্বাচনী এলাকায়। ঈদে ভোটের আগাম প্রচারণা সেরে রাখতে চান তারা।

অবশ্য প্রচারণায় অনেকটা এগিয়ে আওয়ামী লীগ। দলটির অনেক নেতাই নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন রমজান মাসে। অংশ নিয়েছেন ইফতার পার্টিতে। ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। শুনছেন তাদের অভাব অভিযোগ। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করছেন তারা। একই সঙ্গে চলছে নির্বাচনী প্রচারণা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন জনগণের সামনে। ভোটারদের কাছে আবারো ‘নৌকা’ মার্কায় ভোট চাইছেন।

দলটির বর্তমান এমপি ও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, সব রাজনৈতিক দল এখন রাজনীতি ও নির্বাচনমুখী। আগামী নির্বাচন যথাসময়েই হবে এবং বিএনপিও নির্বাচনে অংশ নিচ্ছে- এমন ধারণা পেয়েই তারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এজন্য ঈদুল ফিতরকে নির্বাচনী প্রচারের উপলক্ষ হিসেবে দেখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: