মাগুরায় জমজমাট রথের মেলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

রথযাত্রা মানেই বৃষ্টি। ফলে বৃষ্টির আশঙ্কা ছিলই। দুপুরের পর থেকে বৃষ্টি মাগুরার রথযাত্রাকে কাকভেজা করে ছাড়ল। মাগুরার অনেক জায়গাতে রথযাত্রা বিপুল সমারোহের সাথে পালিত হলেও রথযাত্রা মানেই শহরের সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমের রথযাত্রার তুলনা নেই।

মাগুরা শহরের সাতদোহা আশ্রমে রয়েছে শতবছরের প্রাচীন রথ। সুন্দর কারুকার্যময় রথটিতে কাঠ দিয়ে তৈরি মূর্তি স্থাপনের মাধ্যমে রথযাত্রা শুরু হয়। প্রতি বছর রথের দিনে এই রথে বসেন জগন্নাথ দেব। হাজার হাজার মানুষ রথের দড়ি ধরে টানেন। বসে মেলা। মেলায় নানা ধরনের পণ্য ওঠে বিক্রির জন্য। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মেলায় অংশ নেন। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন। প্রায় একশত বছর ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: