এলো খুশির ঈদ….

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

চোখে-মুখে আনন্দ আর উচ্ছাস। জানিয়ে দিলো ঈদের আনন্দের অংশিদার সেও। ঈদ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে নিয়ে আসে নির্মল আনন্দের সওগাত। ঈদ মানেই অনাবিল আনন্দ ও খুশির উৎসব। ঈদ মানেই বাঁধভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার দিন। ঈদ মানে সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে একে অপরকে নতুন করে আবদ্ধ করে নেয়ার দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

এই আনন্দের দিনে তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন গেয়ে উঠি-

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।”

বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সোমবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম জাতীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভা হতে এ ঘোষণা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: