মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক কালের খরস্রোতা কুমার নদের বুকে দিগন্তজুড়ে মূলা ও লাল শাক চাষ হয়েছে। নদে বুকে জেগে উঠা চরে যতদূর চোখ যায় শুধু মূলা ও লাল শাক ক্ষেতের সবুজ আর লালের সমারোহ।
নদের বুকে এবার আশাতীত মূলা ও লাল শাক চাষ হয়েছে।
গত এক মাসের বেশি সময় ধরে বাজারে উঠতে শুরু করেছে এসব শাক-সবজি। তবে দাম একটু কম। এসব শাক-সবজির ব্যাপক চাহিদা থাকায় কৃষকরাও দিন দিন সবজি আবাদের দিকে ঝুঁকছেন। গত কয়েক বছর ধরে কৃষকরা শীতের আগেই শীতকালীন সবজি বাজারে তুলতে পারছেন।
কৃষকরা জানান, একটু আগেভাগে শীতের শাক-সবজি বাজারের তুলতে পারলে প্রচুর লাভবান হওয়া যায়। পাশাপাশি লোকসানের কোন ভয়ও থাকে না।


