ভারত ভ্রমণে শিশুদের জন্য বিশেষ সুবিধা

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক –

ভারত ভ্রমণে বাংলাদেশের শিশুদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে সেদেশের সরকার। আগামী ১ জানুয়ারি থেকে ভারত ভ্রমণের জন্য শিশুদের কোনও ই-টোকেন লাগবে না। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবা-মায়ের সঙ্গে ১৮ বছরের নিচের অপ্রাপ্তবয়স্ক শিশুদের টুরিস্ট ভিসার জন্য কোনও আলাদা অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেন প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহে (আইডিএসিসমূহ) বাবা-মায়েরা তাদের টুরিস্ট ভিসার আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদনসমূহ জমা দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
ভারতে শিশুদের তাদের পরিবারের সঙ্গে ভ্রমণের উপকারে এই সুবিধা দেওয়া হচ্ছে উল্লেখ করে আরও জানানো হয়, এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
এছাড়া, পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের কোনও অ্যাপয়েন্টমেন্ট ডেট/ই-টোকেনের প্রয়োজন নেই, বলেও জানায় দূতাবাস। ১ জানুয়ারি থেকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টকারীদের পরিবারের সদস্যরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরা, ঢাকা-১২৩০ এ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনও ই-টোকেন ছাড়াই জমা দিতে পারবেন।

তবে, আবেদনপত্র জমা দেওয়ার সময় মূল কূটনৈতিক/সরকারি পাসপোর্ট দেখাতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: