নির্ঘুম রাত কাটাচ্ছে মাগুরায় দর্জি শ্রমিকরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মাগুরার দর্জিরা। শহরসহ সকল উপজেলা, ইউনিয়নের হাট-বাজারের দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরিতে ব্যস্ত।

শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সৈয়দ আতর আলী সড়ক ঘুরে দেখা গেল, প্রতিটি টেইলার্সের দর্জিরা এখন ব্যস্ত সময় পার করছে ঈদের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরিতে।

শহরসহ গ্রামের হাট-বাজারের দর্জিরাও নির্ঘুম কাজ করছে নতুন পোশাক তৈরির জন্য। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে দর্জিদের কর্মব্যস্ততা।

মো. বিল্লাল হোসেন নামের এক দর্জি বলেন, রোজার শুরু থেকেই আমাদের ব্যস্ততা শুরু হয়েছে। তবে এখন চাপ খুবই বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরি করতে হচ্ছে।

আলী আকবর নামের আরেক দর্জি জানান, ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করছি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে।

-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: